1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

কর্মসংস্থান ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের খুলনা ও যশোর অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) খুলনার রূপসায় সিএসএস আভা সেন্টারে এই সভা আয়োজিত হয়।

ব্যাংকটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালেহ মো. সিরাজুল সালেকিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

খুলনা ও যশোর অঞ্চলের ২৮টি শাখার ব্যবস্থাপক-কর্মকর্তাদের সভায় আরও ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান ও মো. মোমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান গুণগতমান বজায় রেখে ঋণ বিতরণ ও উত্তম উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। খুলনা অঞ্চলের সম্ভাবনা তুলে ধরে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিভাগটিকে সেরা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের মাধ্যমে ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় জোরদার এবং মামলাকৃত ঋণ নিষ্পত্তির হার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT