1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই – জ্বালানি মন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

নিউজ ডেস্ক।

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জনগণকে আতঙ্কিত (প্যানিক) না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ভর্তুকি দিয়েও জ্বালানি তেলের আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। সবাই তেল পাবেন, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, আমদানিতে কোনো ঘাটতি নেই, বরং চাহিদার তুলনায় সরবরাহ বাড়ানোর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সাম্প্রতিক সংকটের ব্যাখ্যা দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত দুই দিন তেলের ডিপো বা প্রধান সরবরাহ কেন্দ্রগুলো বন্ধ ছিল। এই সাময়িক বিরতির কারণেই খুচরা পর্যায়ে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এখন ডিপো থেকে সরবরাহ পুরোদমে শুরু হয়েছে।

মন্ত্রী জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT