1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

এনসিপির দুই নেতাকে শোকজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

 

 

 

কুস্টিয়ার অনিয়মের  অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে দলটির জেলার শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি সাক্ষরিত দলীয় প্যাডে তাদেরকে শোকজ করা হয়।

জান্নাতুল ফেরদৌস টনি বলেন, এনসিপির কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এই নোটিশ দেয়া হয়। তাদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে ওই দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনি সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়।

তবে এই অভিযোগ অস্বীকার করেন কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘দুই টন চাল বরাদ্দ পেয়েছিলাম। তা ৭১ হাজার টাকা বিক্রি করা হয়। সেই টাকার ২৯ হাজার টাকার শাড়ি- লুঙ্গি কেনা হয়েছিল। অন্যান্য নেতাকর্মীদের সম্মতিক্রমে ৫ হাজার টাকা দৌলতপুরের ইফতার পার্টিতে দেয়া হয়েছে। আর অবশিষ্ট ৩৭ হাজার টাকা জেলার প্রধান সমন্বয়কারী টনি, যুগ্ম সমন্বয়কারী তাসের, কুমারখালী যুগ্ম সমন্বয়কারী আলীসহ জেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি কোনো অনিয়ম করিনি।’

তিনি বলেন, দলের কিছু অসাধু নেতারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে ব্যর্থ হওয়ায় তাকে ষড়যন্ত্র করে দল থেকে সরানোর চেষ্টা করছে। শোকজের উপযুক্ত জবাব দেয়া হবে।

জেলা শাখার প্রধান সমন্বয়কারী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে ওই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে। সঠিক হিসাব নিকাষের জন্য তাদের শোকজ করা হয়েছে।’

জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘হেলাল সাহেব নিজেই প্রকল্পের পিআইসি। শাড়ি- লুঙ্গি তিনি (হেলাল) নিজেই কিনেছেন। আমাকে নয়, আমার উপস্থিতে কুমারখালীর নেতাকর্মী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT