1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাট  এবারও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এই মসজিদে ঈদের নামাজ আদায় করতে আজ শনিবার (২১ মার্চ) ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে থাকেন। নির্ধারিত সময়ের আগে ধর্মপ্রাণ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। মসজিদের দুই পাশে করা অস্থায়ী প্যান্ডেলেও নামাজ আদায় করেন মুসল্লিরা।

মুসল্লিদের আধিক্যের কারণে প্রতিবছরের মতো এবারও এই মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.)-এর মাজার-সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

প্রথম জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সকাল ৮টা ১৫ মিনিটে শুরু হয় দ্বিতীয় জামাত। এই জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

এবার ঈদের জামাত উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জা, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা, মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সব মিলিয়ে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পেরেছেন মুসল্লিরা। তবে বৃষ্টির কারণে আনন্দ-উৎসবে কিছুটা ভাটা পড়েছে। বিশেষ করে বৃষ্টি থেকে বাঁচতে নামাজ শেষ করে খোলা ময়দানে কোলাকুলি করতে দেখা যায়নি কাউকে।

বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমরা ঈদের নামাজ শেষ করেছি। মসজিদের ভেতরে ও বাইরে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। বৃষ্টি থাকলেও বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন।’

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ সম্পন্ন করার জন্য আমরা আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। খুবই আনন্দঘন পরিবেশে আমরা সবাই একসঙ্গে নামাজ আদায় করেছি। মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছি। একটি সুখী সমৃদ্ধ বাগেরহাট গড়ার জন্যও আমরা দোয়া করেছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT