1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়ি সদর ইউনিয়নে পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে ১৬০০ জন/ পরিবারের  মাঝে ভিজিএফ  চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান  নিজেই এইসব চাউল (চাল) বিতরণ করেন। এতে ত্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসের রুবেল বড়ুয়া এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রুপায়ন চাকমা। 

বুধবার  (১৮ ই মার্চ ) সকালে  গোডাউন এলাকা হতে প্রতিজনকে ১০  কেজি হারে  বিতরণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত  মহিলা  মেম্বার রিতা চাকমা, বলাকা রানী চাকমা, রানী বালা তঞ্চঙ্গ্যা,ওয়ার্ড মেম্বার ওমর ফারুক, জ্যোতিময় চাকমা ( চান্দো) বাবু লাল তঞ্চঙ্গ্যা, নন্দ লাল চাকমা,মো. শাহজাহান, রবি চরণ তঞ্চঙ্গ্যা, শুক্রসেন তঞ্চঙ্গ্যা, চুয়ান লেই পাংখোয়া প্রমূখ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT