1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাত্র ৪০০ টাকা বিরোধের জেরে গেল চা বিক্রেতার জীবন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা জেলার রূপসা উপজেলায় মাত্র ৪০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে চা বিক্রেতা দ্বীন মোহাম্মদ (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন মোহাম্মদ ভবানীপুর এলাকার মৃত কাশেম ঢালীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাজারে চা বিক্রেতা দ্বীন মোহাম্মদ ও কসাই খায়ের লস্করের মধ্যে ৪০০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। এ সময় উত্তেজিত হয়ে খায়ের লস্কর দ্বীন মোহাম্মদের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনার পর অভিযুক্ত খায়ের লস্কর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT