1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাল দখলমুক্ত হলে জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন। এদিকে অনেকে বলছেন ভোটের কালি এখনও যায়নি। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। খাল খননের মাধ্যমে আরও একটি কর্মসূচির যাত্রা শুরু হলো।

হুইপ মঙ্গলবার (১৭ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃ:খনন কর্মসূচির আওতায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

হুইপ বলেন, এ অঞ্চলে যত খাল আছে দখলমুক্ত হলে জলাবদ্ধতা দূর হবে। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। তিনি সংশ্লিষ্টদের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন। তিনি বলেন, পিছনের কথা ভুলে গিয়ে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে মাদক সিন্ডিকেট গড়ে উঠছে। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স। এখন থেকে কেউ যেন পার পেয়ে যেতে না পারে। আগামীতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করতে প্রস্তুত আমরা। এটাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) একমাত্র দায়িত্ব ও কর্তব্য।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

উল্লেখ্য, ১.৭০ কিলোমিটার খাল খননে ব্যয় হবে ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT