1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

খুলনায় যুবক গুলিবিদ্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

ইমন (২৫) নামের এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর লবনচরা থানাধীন মুজাহিদপাড়া সংলগ্ন একটি মাঠে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে নিজের গুলিতে আহত হয় ওই যুবক।

সে লবনচরা থানাধীন টুটপাড়া জোড়াকল বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, ইমন একটি ফাঁকা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। দুপুর আড়াইটার দিকে ৩টি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ৭-৮ জন অস্ত্রধারী ওই মাঠে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমনের হাঁটুতে লাগে। অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ‘মুজাহিদপাড়ার ফাঁকা মাঠে ইমনসহ আরও দু’জন যুবক অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিল। নিজের গুলিতে আহত হয় ওই যুবক। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়। সাথে থাকা দু’যুবক তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। আহত ইমনের পায়ের গুলি বের করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুস্থ হলে আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT