1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ । শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ।

শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত

সুন্দরবনাঞ্চল শ্যামনগর প্রতিনিধি ঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপান্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ)সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

গোফরইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র -জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এংগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিপাদ্যের আলোকে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা (অতিরিক্ত দায়িত্ব) বিউটি রানী মন্ডল, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের সভাপতি রনজিৎ বর্মন , উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা উন্নয়ন কর্মী শিবানী রানী বিশ্বাস,দিপা রানী, মুন্সিগঞ্জ ইউপি সদস্য রেহেনা খাতুন, তাসলিমা, রমজানগরের নমিতা মুন্ডা, শিক্ষক সুস্মিতা রপ্তান, দেবযানি মন্ডল, জাহানারা খানম প্রমুখ।

আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট কর্মসূচির কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চৌধুরী।
সভায় বিভিন্ন স্তরের নারীদের অংশ গ্রহণে ৮টি দলে বিভক্ত হয়ে নারীদের সমস্যা, সমস্যা সমাধানে করণীয় ও সরকারের করণীয় বিষয় গুলি পোস্টার পেপারে লিপিবদ্ধ সহ উপস্থাপন করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন। একই সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ছবি- শ্যামনগরে রূপান্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

রনজিৎ বর্মন
তাং-১৫.৩.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT