1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে:  এমপি আবুল কালাম আজাদ। খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার। খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।। রাজধানীতে মৌসুমের শিলাবৃষ্টি। কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক। দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  । শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন।

খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

নিখোঁজের তিনদিন পর নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালক হানিফ শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) ভোর রাতে জেলখানা খেয়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাট এলাকার স্থানীয়রা জানায়, সেহরীর কিছুক্ষণ পর নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান। এরপর তারা স্থানীয় থানায় খবর দিলে তারা নৌ-পুলিশকে বিষয়টি অবগত করে। নৌপুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, ভোর ৫ টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। সেখান থেকে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে আসে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

তিনি বলেন, বৃহস্পতিবার যখন তিনি গোসলের জন্য ভৈরব নদের ৪নং ঘাটে নামে তখন স্থানীয় কয়েকজনের সাথে দেখা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হানিফ শেখ ৪নং ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত রিক্সা চালিয়ে ভৈরব নদে গোসল করে বাড়িতে ফেরে। বৃহস্পতিবার তিনি ভোর ৬টার দিকে নদীতে গোসলের জন্য নেমে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে না পেয়ে সন্ধ্যায় তা বন্ধ করে দেয়। নিখোঁজের তিনদিন পর শনিবার ভোর রাতে জেলখানা খেয়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT