1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি বালিকা বিদ‍্যালয়ের পশ্চিম পাশে পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ, বিকট শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সাইফুল (২১) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী বালিকা বিদ‍্যালয় সংলগ্ন মৃত: মঞ্জুরুল ইসলামের স্ত্রী ছালমা ইসলাম বাড়ির স্টোর রুমের পাশে পরিত্যক্ত ব‍্যাগে বৈদ্যুতিক তার সাদৃশ্য দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুকে ফোন করে বিষয়টি জানায়, তাৎক্ষণিকভাবে তিনি এসে বাড়ির মালিকের পুত্র সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে বাঁশের কোটা দিয়ে টান দিলে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে সাইফুল (২১) বছর ইসপ্রিন্টারে সামান্য আহত হয়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘলিয়া থানার (তদন্ত ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (সার্কেল-এ) পরিদর্শন করেন।

আলামত হিসেবে বিস্ফোরিত ব্যাগে বোমা সাদৃশ্য দেখা যাচ্ছে, মটর সাইকেলের ব্যাটারি, বিস্ফোরক দ্রব্যসহ ঘটনাস্থলে পরে আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, কিছুই বলতে পারছি না, ব্যাগের ভিতর কিছু একটা আছে এ কারণে ‍র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে সংবাদ দেওয়া হয়েছে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ টিম আসলেই বিষয়টি জানা যাবে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বারবার এমন বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটাচ্ছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT