1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ২জন পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT