1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

নিউজ ডেস্ক।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, অফিস থেকে শুরু করে সবখানে পাটপণ্য ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ-কৃষি-খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি। পাটপণ্যের এতো বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে সামনাসামনি দেখলাম।

আজ বুধবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগে আয়োজিত পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের পরিকল্পনা বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা আর উৎসাহিত করা যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে। সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীণ মানুষগুলো ধরে রেখেছে। তা এগিয়ে নিতে কি সমস্যা আছে, সে সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নিবো।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম-সচিব) জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, মেলা আয়োজন সংশ্লিষ্টগণ, চারকল এসোসিয়েশন প্রধান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা ছিলেন।

এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মেলার প্রতিটা স্টল পরিদর্শন করে অনেক পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারের সহায়তার বিষয়ে আশ্বাস দেন।

উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ আয়োজন করে। রাষ্ট্রপতি এ মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন। মেলায় মোট ৭২টি স্টলের অধিকাংশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ধীন জেডিপিসির প্রশিক্ষিত উদ্যোক্তাদের।

এই মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT