1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্য দস্যুদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর সদস্য ও অস্ত্র-রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপ থানার টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস্যুতা কার্যক্রমে সহযোগিতা এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT