1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই কাজে কেসিসি প্রশাসক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রোববার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই করেন। কেসিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, অধিকাংশ ব্যবসায়ীগণ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করলেও কিছু কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না। আবার কিছু ব্যবসায়ীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অনুপস্থিতি সন্দেহজনক ইঙ্গিত বহন করে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। তিনি নগরীর নিউমার্কেট কাঁচা বাজার ও বয়রা বাজার পরিদর্শন করেন।
কেসিসি প্রশাসক আরো বলেন, সাধারণ জনগণ যেন কোনরূপ ভোগান্তির স্বীকার না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই মাহে রমজানের শেষ দিকে এসে মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য যেন ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে। আবার ব্যবসায়ীগণও যেন নিত্যপণ্যে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য ও সহনীয় রাখেন। শুধু রমজান মাসে নয়, সকল সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং খাদ্যপণ্যের মান যেন ঠিক থাকে সেদিকে সংশ্লিষ্ট সকলের লক্ষ্য রাখতে হবে। ভোক্তারা যাতে সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এই মর্মে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আশ^স্ত করেছেন বলে তিনি উলে­খ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সহকারী বাজার সুপার লিয়াকত হোসেন প্রমুখ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT