1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

নারী দিবসে কয়রায় বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কযরা, খুলনাঃ

 বাঘের আক্রমনে নিহত হওয়া পরিবারের অবহেলিত  ‘বাঘ বিধবা’ নারীদের মুখে একটু হাসি ফুটাতেই নারী দিবসে তাদের হাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী। আর সামান্য এই সহযোগীতা হাতে পেয়েই উচ্ছ্সিত ছিল তাদের মুখমন্ডল। কয়রা উপজেলার ১৬৫ জন বাঘ বিধবার মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর সহযোগীতার হাত বাড়ায় আইএফএসডি। ঐ সংগঠনের উদ্যোগে প্রতি বাঘ বিধবা পরিবারকে দেওয়া হয় চাল, ডাল, তেল, সেমাই, চিনি, ছোলা, খেজুর সহ বিভিন্ন সামগ্রী। এটি বাস্তবায়ন করেন কয়রার আইসিডি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আয়োজনের মুল উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজী।

৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে বেলা ১১ টায় কয়রার কপোতাক্ষ কলেজ চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএফএসডির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আইসিডির প্রতিষ্ঠাতা মোঃ আশিকুজ্জামান আশিক, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির প্রমুখ। 

ত্রাণ সামগ্রী গ্রহণ করার সময় হালিমা খাতুন জীবন চলার অভিজ্ঞতা বিনিময়কালে বলেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে চায়ের দোকান করেই ঘুরে দাড়িয়েছেন তিনি । নানা বঞ্চনার কথা জানিয়ে এ ধরনের মহতী উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে  আমিরুল ইসলাম কাগজী বলেন, সুন্দরবনসংলগ্ন অঞ্চলের অনেক পরিবার বাঘের আক্রমণে প্রিয়জন হারিয়ে অসহায় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে আমি কয়রা অঞ্চলের এই বাঘ বিধবা নারীদের নিয়ে কাজ করছি। এক সময় দেখেছি আমার বাড়ির  আশপাশের অনেক নারীর স্বামী কর্মরত অবস্থায় বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছি। ভবিষ্যতে তাদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করব।”সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  আব্দুল্লাহ আল বাকী বলেন, “বাঘ বিধবা নারীরা আমাদের সমাজের একটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তাদের পক্ষ থেকে সরকারের কাছে নানা অভিযোগ ও সমস্যার কথা আসে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করে থাকি।”

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৮/০৩/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT