1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

খুলনায় ইয়াবাসহ আটক -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা খালিশপুর এলাকা থেকে সিরাজুল ইসলাম সৌরভ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল খালিশপুর থানার ই–২৬ হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আ. সালামের চারতলা ভবনের চিলেকোঠায় সৌরভের ভাড়া করা শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম সৌরভ ওই ভবনের ভাড়াটিয়া বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT