1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২৬ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে মঙ্গলবার (৩ মার্চ) নগরীতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে খুলনা নিউমার্কেট ডে-সেভেন ইউনিক সুপার শপ প্রতিষ্ঠানকে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াস, নেইল পলিশ ও লিপস্টিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়-বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, খালিশপুর জোড়াগেটে নুরজাহান ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্যের লেবেল/মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌ: মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT