1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সমুদ্র পথে বিদেশ পাচার কালে আটক ১৫৩ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৮২ বার পঠিত

নিউজ ডেস্ক।

জলসীমায় দায়িত্বরত বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা আবারও অবৈধ পন্থায় বিদেশে মানব পাচারের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর বঙ্গোপসাগর এলাকা থেকে মালয়েশিয়া পাচার করার সময় একটি ফিশিং ট্রলার থেকে নারী,শিশুসহ ১৫৩ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এসময় উক্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের ১৫ জন সদস্যকে আটক করেছে কোস্টগার্ডের অভিযানিক দল।

রবিবার (১ মার্চ ) বিকেল ৪টার দিকে সময়ের কণ্ঠস্বরকে পাচারকারী চক্রের অপচেষ্টা ঠেকানোর সত্যতা নিশ্চিত করেছেন, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান,গোয়েন্দা সদস্যদের তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে অবৈধ পন্থায় সাগরপথে মালয়েশিয়ায় পাচার করার উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সাগরে নোঙর করে রাখা একটি ফিশিং ট্রলারে অবস্থান নিয়েছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামানে দায়িত্বরত চৌকশ সদস্যরা সাগরে বেশ কয়েকটি পয়েন্ট বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে একটি সন্দেহজনক ফিশিং ট্রলারকে থামানোর জন্য সংকেত দেয়। ট্রলারটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে জব্দ করা হয়।

এরপর জব্দকৃত ট্রলারটি তল্লাশি করে নারী ও শিশুসহ ১৫৩ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় মানব পাচার চক্রের সাথে জড়িত ১৫ জনকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করে, কোস্টগার্ড জানতে পারে সংঘবদ্ধ দেশে বিদেশে পর্দার অন্তরালে লুকিয়ে থাকা পাচারকারী চক্রের সদস্যরা।

সল্প টাকার বিনিময়ে বিদেশে উন্নত জীবনযাপন করার স্বপ্ন,বেশী টাকা বেতনের চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে, উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নর-নারী স্থানীয় অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের টার্গেট করে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে কে স্থানীয় কে রোহিঙ্গা যাচাই বাছাই শেষ করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে। ধৃত ১৫ জন পাচারকারী বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT