1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২১ -এপ্রিল থেকে। জ্বালানি তেলের দাম বাড়ল , রাত ১২টা থেকে কার্যকর। কেশবপুরের পাঁজিয়ায় ‘বিপ্রতীপ’এর আয়োজনে বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভা। নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর যোগদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেছেন খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি। একই সময়ে দেশের অন্য ৫ সিটি কর্পোরেশনের প্রশাসকরা ও যোগদান পত্র হস্তান্তর করেন।

যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের নজরুল ইসলাম মঞ্জু বলেন, ১৭ বছর পরে ফ্যাসিবাদমুক্ত হওয়ায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরে এই লোকাল গভর্মেন্ট বলা চলে অকার্যকর ছিল। তারা সবকিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা দখল করেছিল।

তিনি আরও বলেন, জনগণের যে সেবাগুলো নিশ্চিত করা উচিত ছিল, সেগুলো নিশ্চিত না করে তারা একটি দলকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করেছিল। এই সরকার আসার পরে এখন জনগণের হারিয়ে যাওয়া যে সব অধিকার সেগুলো নিশ্চিত করার জন্যই আমরা মনে করি, প্রথমেই সিটি কর্পোরেশনগুলোতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যেসব দাবি সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছেনি, জনগণের সঙ্গে থেকে সেগুলো অনেকটা সমাধান করব। যেগুলো না পারবো, সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সব বিষয়গুলোকে সমাধান করব।

প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো জানিয়ে তিনি বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে বলেছেন, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক পদে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান নজরুল ইসলাম মঞ্জু। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনাবাসীর জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। সকল সুখ, দুঃখে তিনি তার পাশে থাকার চেষ্টা করবেন। খুলনার উন্নয়নের জন্য যা করণীয় সকল কিছু করবেন। খুলনাকে মাদকমুক্ত এবং দখলমুক্ত করতে তিনি কাজ করে যাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT