1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনায় নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভয়হীন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন, খুলনা সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জাম খুলনার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য খুলনা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা খুলনার গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দিয়েছে। দুপুরে শিববাড়ি মোড়ে প্রেস ব্রিফিংয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর থাকার কথা জানান।

সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানের দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যানবাহন ও মানুষের উপস্থিতি একেবারে কম দেখা যায়।

খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে পুলিশের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, আনসার ও ভিডিপির মোট ১৮ হাজার ৬২৪ জন সদস্য কর্মরত থাকবেন। টহল দল ২০ মিনিট পরপর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT