1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে ৫ টির মধ্যে  সর্বশেষ ২ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম  হেলিকপ্টারে করে  নিরাপদে পৌঁছানো হয়েছে। মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য  জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার  হাসনাত জাহান খান। কেন্দ্রগুলো হচ্ছে বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও  প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আরও জানান, উপজেলার  ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে হেলিকপ্টার। এর মধ্যে ৭ তারিখে বড়থলির রাইমংছড়া ৮ তারিখে  ফারুয়ার ২ টি কেন্দ্রে, কেন্দ্রগুলো হলো  তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ বিলাইছড়ি জোন হতে বড়থলি ২ টি কেন্দ্রতে হেলিকপ্টারে চলে গেছে । এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। 

 তিনি আরও জানান, ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া। এতে সার্বক্ষণিক 

নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল কাছের কেন্দ্রগুলো নৌকা বোটে চলে যাবে। প্রায় সব প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে বলে তিনি এ তথ্য জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT