1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে কয়রায় ধানের শীষের পক্ষে নজরকাড়া গনমিছিলে। জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না …. মাওলানা আবুল কালাম আজাদ। ডুমুরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা। কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রীর মরদেহ উদ্ধার। দাম কমানোর একদিন যেতে আবার ও বাড়ল স্বর্নের দাম। বটিয়াঘাটা উপজেলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক । ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন ব্যবহারে নির্বাচন কমিশন এর নির্দেশনা। থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক। কুষ্টিয়া-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান।

জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না …. মাওলানা আবুল কালাম আজাদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতা গেলে আমরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দেব না। কয়রাকে পৌরসভা করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ নির্মান, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মান করার পাশাপাশি রাস্তাঘাট, কালবাট সহ স্কুল মাদ্রাসার উন্নয়ন করা হবে। এ ছাড়া বনদস্যু নির্মুলে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে।  সে জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। 

রবিবার বিকাল ৩ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাঃ রুহুল কুদ্দুস। জামায়াতের কয়রা উপজেলার সেক্রেটারি মাওলানা  শেখ সাইফুল্লাহের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার,রখুলনা জেলা জামায়াতের নায়েবি আমির মাওলানা গোলাম সরোয়ার, সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা মহানগর সহকারী সেক্রেটারি এ্যাডঃ শাহ আলম, এ্যাডঃ লিয়াকত আলী, জামায়াত নেতা আমিনুর ইসলাম, খুলনা জেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন,এনসিপির খুলনা জেলা সদস্য নাসরুল্লাহ শরীফ,বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা নায়েবে আমির মাওলানা আলিমুল হক, খুলনা জেলা ছাত্র শীবিরের দক্ষিণ সভাপতি আবু জার গিফারি,সেক্রেটারি মোঃ ওয়েজকুরুনী, বিডিপির সভাপতি ডাঃ সাইদুর রহমান,
 জামায়াত নেতা  মাওলানা জিএম রফিকুল, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মোঃ মিজানুর রহমান, ডাঃ ইছাক খান, মাষ্টার নুর কামাল  প্রভাষক নুরুজ্জামান, হিন্দু বিভাগের সেক্রেটারি কিরণ মন্ডল প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT