1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা। কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রীর মরদেহ উদ্ধার। দাম কমানোর একদিন যেতে আবার ও বাড়ল স্বর্নের দাম। বটিয়াঘাটা উপজেলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক । ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন ব্যবহারে নির্বাচন কমিশন এর নির্দেশনা। থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক। কুষ্টিয়া-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টারে। দুর্গম ফারুয়াতে প্রচারণায় ব্যস্ত পহেল চাকমা। আজ থেকে ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী।

দাম কমানোর একদিন যেতে আবার ও বাড়ল স্বর্নের দাম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

নিউজ ডেস্ক।

দাম কমানোর ২৪ ঘণ্টা না যেতেই ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি এখন আবার উঠে এসেছে ২ লাখ ৬২ হাজার টাকায়। শনিবার সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম ওই সময় থেকে কার্যকর হবে।

শুক্রবার স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়। অর্থাৎ, আজ দাম ঠিক সেই পরিমাণ বাড়ানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয় ভরিতে ১৭৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা। স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এদিকে বিশ্ব বাজারেও আজ স্বর্ণের দাম বেড়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৬৬ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার। এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় দুই লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে স্বর্ণের দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT