1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রা হাসপাতালের উদ্যোগে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রায় চিকিৎসা বিষয়ে  পল্লী চিকিৎসকদের সাথে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় কয়রা হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের  ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক  দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন জনসচেতনতামূলক বিষয়ে বক্তব্য রাখেন, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর হোসেন গরীব রোগীদের কথা মাথায় রেখে সপ্তাহের প্রতি মঙ্গলবার ফ্রি অপারেশন করার ঘোষণা দেন। এ ছাড়া তিনি রোগীদের অন্যান্য বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন। কয়রা হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ আক্তারুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কয়রার পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক, পল্লী চিকিৎসক গোলাম সুরাত, নজরুল ইসলাম, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু, মোঃ সিরাজুল ইসলাম, মৃধার কান্তি, মোঃ শাহানুর আলম, আবু মুছা, নুরুল ইসলাম খোকন, শ্যামল মণ্ডল, আবু হাসান, সুশান্ত মন্ডল, ফারুক বিল্লাহ প্রমুখ। 

এছাড়া মতবিনিময় সভার চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কয়রা উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০১/০২/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT