1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মোংলা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

মোংলায় রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

নিহত বাবুল শেখ (৫৫) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল শেখ ট্রেনলাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখেও তিনি লাইন থেকে না নামায় ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছে।

খবর পাওয়ার সঙ্গে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে এমন খবর শুনেছি। এ ঘটনায় রেলওয়ে পুলিশ তদন্ত করছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT