1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ঝিকরগাছায় প্রতিবন্ধী ভ্যানচলকের মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

ষশোরের ঝিকরগাছায় নিখোঁজের একদিন পর ভাড়ায় চালিত ভ্যানচালক ও প্রতিবন্ধী মো. পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে হয়।

নিহত পারভেজ হোসেন ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের মো. হায়ারের ছেলে। তিনি প্রতিবন্ধী ছিলেন এবং ভাড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ভাড়ায় চালিত ভ্যান নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তাঁকে উপজেলার শ্রীরামপুর বাজারে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, পুলিশের ধারণা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ফাস দেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT