1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে গণমাধ্যম প্রতিনিধিদের  সঙ্গে মত বিনিময় করলেন জোন কমান্ডার—— কাজী শাহীন কবির ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-বিলাইছড়িতে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বা গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করলেন অধিনায়ক ৩২ বীর,বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল কাজী শাহীন কবির পি এস সি।

তিনি বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় নিজ জোনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর এ কে এম রিয়াজুল আহসান পি এস সি,উপ -অধিনায়ক ৩২ বীর, ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস কোয়ার্টার  মাস্টার ৩২ বীর, ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত, আর এম ও বিলাইছড়ি জোন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা,অর্থ সম্পাদক অসীম চাকমা, সদস্য মনু মার্মা, মো. আলী আজগর, বাংলাদেশ বেতার  উপজেলা প্রতিনিধি মো.মোজাফফর আহমদ আফজাল, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি প্রণয় জ্যোতি দেওয়ান। 

এতে জোন কমান্ডার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি ও আইন- শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে উপজেলার শান্তি – শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি, শিক্ষা, যোগাযোগ, দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের সুবিধা  এবং সুস্থ গ্রহণযোগ্য  নির্বাচন নিয়ে মতামত ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT