1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় এ্যাড. দীপেন দেওয়ান : জয়ী হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে  বিলাইছড়ি  উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে  বিলাইছড়ি  বাজার থেকে এই গনসংযোগ, লিফলেট বিতরণ পথসভায় প্রধান অতিথি ছিলেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। 

পরে উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এর পরে ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী, সাক্রাছড়ি মূখ পাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আরও বিকালে  পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশ  লিফলেট বিতরণ এবং  হাজাছড়িতে পথসভায়  করেন।  পথসভায়  উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.মো.মাসুম, সহ সাধারণ সম্পাদক এ্যাড. উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, জেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদসহ  বিএনপির জেলা উপজেলার  বিভিন্ন অংগ-সহযোগী স্ংগঠনের নেতৃবৃন্দ।

 পথ সভায়  দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নসহ সকলের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।  তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী সোনার  বাংলাদেশ গড়ে তোলা। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে  সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT