
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে প্রোগ্রাম এন্ড এগ্রিকালচার এন্ড রুরাল ট্রন্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেন্টরশিপ এন্ড রেসিলিয়েন্ট ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় কৃষক (GAP) সার্টিফিকেশন ১ ম ও ২য় ব্যাচ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিলাইছড়ি – এর আয়োজনে উপজেলা হলরুম ও সভাকক্ষে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং তিনি নিজেই প্রশিক্ষণ প্রদান করেন। পরে তাদের সুবিধা – অসুবিধার কথা জানেন। এছাড়াও তাদের পুষ্টি বিষয়ে ধারণা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমনগুপ্ত, , অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মোদক,বদিউল আলম সহ কৃষি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।এতে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।