1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

বিলাইছড়িতে সজারুর আক্রমণের শিকার একলু হাসপাতালে ভর্তি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২৬ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধি:- বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে আলেখ্যং এলাকায় আকলু তঞ্চঙ্গ্যা জংলী জানোয়ার সজারুর আক্রনের স্বীকার হয়েছেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে,তাকে ডাক্তারের সহযোগিতায় সিনিয়র নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা অপারেশন করে সজারুর কাটাটি বের করে দেন। এসময় তাকে সহযোগিতা করেন সিনিয়র নার্স শিরিন শিলা ও জুবাইদা জাহান। 

জানা গেছে, প্রতিরাতে সজারু পালটি শস্য ক্ষেতে ফসল খেয়ে  নষ্ট করছে। নিরিবিলি পেয়ে শস্য ক্ষেতের পাশে গর্ত করে বাসা বেঁধেছে। একপর্যায়ে মালিক জানতে পেরে তাদের ধরার জন্য একগর্তে ফাঁদ ও অন্যগর্তে ধোঁয়া ও কোদাল দিয়ে মাটি কাটার সময় সজারুটি হঠাৎ আকলু দিকে আসে। এমন সময় সে সজারুটি মারার চেষ্টা করলে উল্টো তাকে কাটা মেরে পালিয়ে যায়। আর কয়েকটি কাটা মারলেও একটি কাটা তার পায়ের ভিতরে ডুকে ভেঙ্গে যায়। পরে কাটাটি বিভিন্ন জায়গায় গিয়ে বের করতে না পারলে হাসপাতালে নিয়ে আসা হলে  অপারেশন মাধ্যমে বের করতে সক্ষম হন। একলু জানান, ভাগ্য ভালো কাটাটি পায়ে মেরেছে যদি পেটে মারতো তাহলে জীবন টাও চলে যেতো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT