1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

কয়রায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতা কর্মীর জামায়াতে যোগদান  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পঠিত

চন্দনা রায়, কয়রা, খুলনাঃ

 খুলনার কয়রা উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ  ১৬ নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। যোগদানকৃতরা হলেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠিনক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য হাসান সরদার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান। 

২৫ জানুয়ারী রবিবার সকাল ১০ টায়  কয়রা উপজেলা জামায়াতের  দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেন । এ সময় উপজেলা জামায়াতের নেতা কর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। 

এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ  বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী  বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামাতের  নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যে তিনি সহ ১৬ জন নেতাকর্মি জামায়াতে যোগদান করেছেন। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২৫/০১/২৬ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT