1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

বিলাইছড়িতে হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও হাসনাত জাহান খান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধি:-বিলাইছড়ি বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হাসনাত জাহান খান। 

বুধবার(১৪ জানুয়ারি) দুপুরে  কোর্ট পরিচালনার  সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা  স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোস্তাফা কামাল, মো. নাদিম মাহমুদ (এস আই), উপজেলা নির্বাচন অফিসার  ছালেহ আহমদ ভুইঁয়া, থানা এসআই মো.নাদিম মাহমুদ উপস্থিত ছিলেন। 
 বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি স্টোরকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। 

এতে  বিসমিল্লাহ স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। ইদ্রিস স্টোরকে( ইসহাক) মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে থাকায় ৫১ ধারায় ২,০০০/ টাকা জরিমানা করা হয়েছে। সুনীল স্টোর (সুমনের)  মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১,০০০/ টাকা জরিমানা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT