1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় ইটভাটা শ্রমিকের বসতঘর আগুনে ভস্মীভূত  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ বার পঠিত

চন্দনা রায়, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রার মহারাজপুর গ্রামের ইটভাটা শ্রমিকের বসতঘরসহ সমস্ত আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়েছে।

১৪ জানুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া পশ্চিমপাড়ায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে  হতদরিদ্র একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে । অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ইটভাটা শ্রমিক জাহাঙ্গীর মোল্লা ঐ গ্রামের জোনাব আলী মোল্লার ছেলে। তার পরিবারে পাঁচ জন সদস্য রয়েছে। এ ঘটনায় পরিবারের সব আসবাবপত্র, নগদ অর্থ, পোশাক পরিচ্ছদসহ বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

 ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে এবং কয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও শ্রমিক জাহাঙ্গীর মোল্লার চোখের সামনেই মুহূর্তের মধ্যে বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগস্থ শ্রমিক জাহাঙ্গীর মোল্লার স্ত্রী নারগিস জানান, সন্ধ্যায় রান্না শেষ করে গরম ভাতের হাঁড়ি গ্যাসের চুলার উপরে রাখেন। হঠাৎ আগুন দেখতে পান। তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলে আরো বেগবান হয়। পরিবারের সবাইকে নিয়ে ঘর থেকে বের হতে পারলেও ইটভাটা থেকে সম্প্রতি নিয়ে আসা নগদ ৬০ হাজার টাকাসহ, আসবাবপত্র, গয়না পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে জাহাঙ্গীর মোল্লা ও তার পরিবার পাগল প্রায়। আর স্ত্রী ও মেয়ের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তারা চরম দূর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে পূনর্বাসনে সরকারী সহায়তাসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির বলেন, আমরা  স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলেছি। জরুরী  সহযোগীতার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে । 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৫/০১/২৬ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT