1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার শ্যামনগর উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রতিদ্বন্দী প্রার্থী সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির কাছে সঠিকভাবে উপহার দিতে হবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে ভূমিকা রাখার আহব্বান জানান।

বৃহস্পতিবার(৮ জানুয়ারী) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি জামায়াত দলীয় প্রার্থী গাজী নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ড.এম মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা, শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) পিয়ার উদ্দীন, মাওলানা আব্দুর রহমান, সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উপজেলা পরিষদের মতবিনিময়সভা শেষে জেলা প্রশাসক আফরোজা আখতার গাবুরা ইউপি সহ অন্যান্য এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন ও শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

ছবি- শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়সভা।

রনজিৎ বর্মন
তাং-৯.১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT