1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (৩ জানুয়ারী) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি বক্তব্যে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ^াস, শ্যামনগর থানার ওসি(তদন্ত) মোঃ পিয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, রিপোর্টাস ক্লাব সভাপতি এসকে সিরাজ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য সিডিওকে ও শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসাবে আনোয়ারা পারভীনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবসে প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক সম্মাননা স্বারক প্রদান করছেন সিডিওকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT