1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে লিডার্সের আয়োজনে সোমবার(২৯ ডিসেম্বর) ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ইউএনওর প্রতিনিধি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। লিডার্সের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে মেরিডিয়ান ইনস্টিটিউটের সহযোগিতায় সভায় প্রকল্পের অগ্রগতি, অর্জন, শিক্ষণীয় বিষয়সমূহ, সীমাবদ্ধতা, অংশগ্রহণকারীদের সুপারিশ সমূহ গ্রহণের লক্ষ্যে সভার আয়োজন করা হয়েছে বলে সভার সঞ্চালক লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়া জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ^াস, সুন্দরবন পশ্চিম বনবিভাগ কর্মকর্তা মশিউর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, ইউপি চেয়ারম্যান আঃ রহিম, শ্যামনগর রিপোর্টাস ক্লাব সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাব সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আঃ হালিম, ইউল্যাব প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন প্রকল্পটি উপকূলীয় এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখবে।

ছবি- শ্যামনগরে ব্লু কার্বন প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা।

রনজিৎ বর্মন
তাং-২৯.১২.২৫

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT