1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দিনভর তারা সুন্দরবন তীরবর্তী ইউনিয়ন দুর্গম গাবুরার নয়টি কেন্দ্র পরির্দশন করেন। এসময় তারা বিভিন্ন কেন্দ্রের সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সামগ্রিক বিষয়ে ধারনা নেন।

উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক ও অফিসার ইনচার্জ খালেদুর রহমান ছাড়াও পরিদর্শন টিমে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

পরিদর্শেন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান সুষ্ঠু, শান্তিপুর্ন ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। যার অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সেগুলো সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে।
এদিকে বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার রমজাননগর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরির্দশন করা হয়।

ছবি ঃ গাবুরার পাশ্বেমারী ভোট কেন্দ্র পরিদর্শনকালে টিমের সদস্যরা।

রনজিৎ বর্মন
তাং-২৪.১২.২৫

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT