1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শহীদ হাদীর খুনিদের গ্রেফতারের দাবীতে  কয়রায় ছাত্রদলের মশাল মিছিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
শহীদ শরিফ ওসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কয়রা থানা ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় কয়রা কপোতক্ষ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের কণ্ঠে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে নানা শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকেই নাড়া দিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের প্রতি চাপ সৃষ্টির লক্ষ্যে ছাত্রদল এ কর্মসূচীর আয়োজন করেছে বলে তারা জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। তিনি প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনার আহ্বান জানান।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান বলেন, একটি সভ্য রাষ্ট্রে প্রকাশ্য হত্যাকাণ্ডের পরও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকবে- এটি মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত বিচার নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হয়। তিনি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৯/১২/২৫ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT