1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক মিলন (৪৫) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এসময় দেবাশীষ বিশ্বাস (৩০) নামে একজন পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক মিলন একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত এমদাদুল হক মিলন শলুয়া বাজার এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে এবং আহত দেবাশীষ বিশ্বাস একই এলাকার রবিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।

প্রতক্ষ‌্যদর্শী চা‌য়ের দোকানি ব‌লেন, রাত ৯ টার দি‌কে ২ টি মোটরসাইকেল‌যো‌গে ৪ জন সন্ত্রাসী ওই চা‌য়ের দোকা‌নে আসে। উপ‌স্থিত জনতা কিছু বু‌ঝে ওঠার আগে ফাঁকা গু‌লি ক‌রে। স্থানীয়রার দিক‌বি‌দিক ছুটাছু‌টি ক‌রতে থাকে।

এসময় দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী চা‌য়ের দোকা‌নে ভেত‌রে গি‌য়ে এমদাদু‌লের মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গু‌লি করে। এতে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়। পরবর্তী‌তে তারা স্থানীয় পশু চি‌কিৎসক দেবাশী‌ষের মাথায় গু‌লি করে। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়। তার অবস্থা আশংকাজনক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের দুই জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছে। আরএকজন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, “শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

আমরা যতোটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT