1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিন ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিন ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

১৪ ডিসেম্বর রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত নীলমনি বিশ্বাসের পুত্র সুপদ বিশ্বাস জানান, পৈত্রিক সুত্রে আমার প্রাপ্ত ১.৩৩ একর জমি দীর্ঘদিন যাবত মিষ্টি পানির দ্বারা মৎস্য ঘের সহ ধান চাষাবাদ করে শান্তিপুর্ণভাবে ভোগ দখল করে আসছি। উক্ত মৎস্য ঘেরে পানি উত্তোলন ও ধান চাষের জন্য দুটি শ্যালো মেশিন বসানো ছিলো। গত ১১ ডিসেম্বর আমার প্রতিপক্ষ একই গ্রামের প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস, রফিকুল, আজগার আলী গাজী, বাবু ঢালী, সিরাজ শেখ ও আছিফ শেখ সহ আরো ১০/১৫ জন কোন কারণ ছাড়াই দেশীয় অস্ত্র সহ লাঠিসোটা নিয়ে আমার ভোগ দখলীয় জমি জবর দখল করার চেষ্টা চালায়। এমনকি আমার জমিতে বসানো শ্যালো মেশিন দুটি ভাংচুর করে।  মৎস্য ঘেরের বাসায় থাকা একটি সাবমার্সেবল মোটর ও বিদুৎতের সুইচ বোড লুট করে নিয়ে যায়। অসহায়ত্ব জীবন যাপন করার কারণে আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা।  এতে করে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিষপত্র ক্ষতি সাধিত হয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যম প্রকৃত ঘটনাটি সরেজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৪/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT