1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি:

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তিনদিন ব্যাপী পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার(৮ ডিসেম্বর ) শ্যামনগর উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাররকরণ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী সচেতনতা মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে ভার্চুয়াল বক্তব্য রাখেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হায়দার জাহান ফারাস। তিনি তার বক্তব্যে পুষ্টি বিষয় ও লবণাক্ত পানির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

বারটান প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সামসুজ্জোহার তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা , ইমাম, পুরোহিত, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, মৎস্য কর্মী , স্বাস্থ্য অধিদপ্তরের কর্মী সহ এন জি ও কর্মী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রথম দিনে বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা ও উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ , খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও মৎস্য অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানা যায়।

ছবি- শ্যামনগরে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT