1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ফারুয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় (VWB) মহিলাদের মাঝে  চাউল বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নে ভালনার‍েবল উইমেন বেনিফিট  ( VWB) কর্মসূচীর আওতায়   উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই এইসব চাউল বিতরণ করেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর )  সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, মহিলা বিষয়ক অধিদপ্তর-এর বাস্তবায়নে  এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায়  ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে ৬০০ জন সুফলভোগীর মাঝে নভেম্বর ২০২৫ এক মাসের চাল ৩০ কেজি হারে  বিতরণ করা হয়েছে। বিতরণের সময় তদারকি কর্মকতা( ট্যাগ) হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছাড়াও উপস্থিত ছিলেন   ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা,সংরক্ষিত  মহিলা  মেম্বার ১, ২, ৩ নং ওয়ার্ডের মনিলতা তঞ্চঙ্গ্যা , ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা , ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা।আরও ছিলেন  ওয়ার্ড মেম্বার উজ্জল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা,  যতিন তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা এবং  মালসম পাংখোয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT