1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক বিভিন্ন প্রকার  বীজ ও সার বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়িতে  রবি মৌসুমে কৃষি  প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বীজধান, সার ও অন্যান্য শস্য  বীজ বিতরণ  করা  হয়েছে।  বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) কৃষি অফিসের আয়োজনে সকালে  ডরমিটরি ঘাট হতে এইসব সার ও বীজ বিতরণ করা হয়। 

কৃষি উপকরণের মধ্যে  হাইব্রিড জাতীয় ধানের বীজ ৫০ জনকে ২ কেজি করে  বিতরণ করা হয়েছে । আরও বিতরণ করা হয়েছে উফঁশী ধানের বীজ ২৫ জনকে, সঙ্গে সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি।

এছাড়াও বিতরণ করা হয়েছে সরিষা বীজ ১৫০ জনকে ১ কেজি করে, সঙ্গে এমওপি সার ১০ কেজি, ডিএপি ১০ কেজি। সূর্য্যমূখী বীজ ১০ জনকে ১ কেজি করে সঙ্গে এমওপি ১০ কেজি, ডিএপি-১০ কেজি। বাদাম বীজ  ৫০ জনকে ১০ কেজি করে, সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি। আরো  অড়হর ৩০ জনকে ২ কেজি করে, সঙ্গে ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়েছে। 

বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, ওয়ার্ড মেম্বার বাবু লাল তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতিভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, বদিউল আলম, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, কৃষক বিশাল চাকমা ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT