1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৯১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- রাঙ্গামাটি জেলার রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে  শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হলো ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিকাল ৩:০০ টায় জমকালো আয়োজনে শুরু হয় ফাইনাল ম্যাচের অনুষ্ঠান। শিক্ষার্থীদের ডিসপ্লে এবং বান্দরবানের ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পুলং বাজনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হাজার হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন। উৎসবমুখর পরিবেশে সবাই খেলা উপভোগ করেন। 

ফাইনালে সব দলকে হারিয়ে মুখোমুখি হয় গত আসরের চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ ও বরগাঙ কিংস। নির্ধারিত সময়ের খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি।পরে টাইব্রেকারে বরগাঙ কিংসকে ৪–২ গোলে হারিয়ে বিলাইছড়ি রাইংখ্যাং একাদশ দ্বিতীয়বারের মতো পরপর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সাবেক এমপি উষাতন তালুকদার, আয়োজক কমিটির আহ্বায়ক জুয়েল চাকমা, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
ফাইনাল খেলায় বেস্ট প্লেয়ার সমর জয় তঞ্চঙ্গ্যা – জার্সি নাম্বার ৮, টুর্ণামেন্ট ওফ দ্যা বেস্ট প্লেয়ার গোলরক্ষক জনি মার্মা, সেরা/ সর্ব্বচ্চ গোলদাতা অজান্ত চাকমা-জার্সি নাম্বার ১০.তার গোল সংখ্যা – ৭ পেনাল্টি বা টাইব্রেকারে একটিসহ।

 টুর্ণামেন্ট  মোট ২৪: টি দল অংশগ্রহণ করেন।

শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT