1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

তক্তালালা নির্বাণ সুখ বৌদ্ধ বিহারে ১৮ তম কঠিন চীবর দান সম্পন্ন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি ) প্রতিনিধি  – রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায়  ফারুয়া ইউনিয়নে তক্তানালা উত্তর পাড়ার ” নির্বাণ সুখ” বৌদ্ধ বিহারে ১৮ তম দানোত্তম মহান কঠিন চীবর দান ও মহতী পূর্ণ্যানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সোমবার  ( ২৭ অক্টোবর)  বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক- দায়িকার আয়োজনে বিহার প্রাঙ্গণে- দিনব্যাপী অনুষ্ঠানে  বুদ্ধ পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত পরিবেশন , বুদ্ধ পূজা , পঞ্চশীল পাঠ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ডদানসহ নানাবিধ দান আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় পর্বে বিকালে অনুষ্ঠানে জগতের সকল প্রাণী সুখ, শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, কল্পতরু দান ও কঠিন চীবর  দান সম্পাদন করা হয়। চীবর দানে একক ধর্মালোচক  হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী ত্রিরত্ন বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ —– তদন্ত  দীপালোক থের।  আরও উপস্থিত ছিলেন নন্দশ্রী মহাথের, রক্ষিতা নন্দ ভিক্ষু, সুগত প্রিয় থের, জ্ঞানবংশ ভিক্ষু, চন্দ্রকীর্তি ভিক্ষু, ধর্মসেন ভিক্ষু, বিজিতা সার ভিক্ষু এবং অন্যান্য ভিক্ষু সংঘ ও উপাসক- উপাসিকা। 

এছাড়াও দায়ক- দায়িকাদের মধ্যে  উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটি সভাপতি দীন নাথ  তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সন্তুলা তঞ্চঙ্গ্যা, বিশিষ্ট দায়ক সাবেক ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা,  নিলু হেডম্যান, জিরাপ হেডম্যান,উজ্জ্বল হেডম্যান, ইউনিয় পরিষদ সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যা, সোনালাল তঞ্চঙ্গ্যা, আনন্দ মেম্বার ,  ভরত চন্দ্র কার্বারী, অনন্ত তঞ্চঙ্গ্যা, আশীপ বাবু তঞ্চঙ্গ্যা, যত্ন বালা তঞ্চঙ্গ্যা, জোনি তারা তঞ্চঙ্গ্যা সহ হাজারো ধর্মপ্রাণ বৌদ্ধ নর- নারী। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন গুনী শিল্পী  সেজুতি তঞ্চঙ্গ্যা এবং সংগীত পরিচালনায় স্বপন দাশ। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT