1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক। যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক । দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কয়রায় কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং কর্মশালা। কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন।

কয়রায় সুপেয় পানির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
 কয়রা উপজেলা পানি কমিটির আয়ােজনে সুপেয় পানির দাবিতে মামববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

 ২৩ অক্টােবর, বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগীতায় এবং উত্তরণের এক্সসেস প্রকল্পের বাস্তবায়নে মানববন্ধনে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন। কয়রা উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, কয়রা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এসএম মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাংবাদিক কামাল হােসেন, পানি কমিটির সহ সভাপতি আনােয়ার হােসেন, ডাক্তার নুর ইসলাম খােকন, পানি কমিটির সদস্য ইউপি সদস্য আবু হাসান প্রমুখ।

 সার্বিক সহযােগীতা করেন উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডল, এক্সসেস প্রকল্পের মেহেদী হাসান টিটু ও আরাফাত রহমান প্রমুখ। 

মানববন্ধন শেষে পানি কমিটির পক্ষ থেকে সুপেয় পানির দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২৩/১০/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT