1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক। যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক । দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কয়রায় কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং কর্মশালা। কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন।

বিলাইছড়িতে ৫ তলা  ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

​বিলাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​নিহত শ্রমিকের নাম আকিল আহামদ (২০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ছাতকছড়া গ্রামের মৃত- নওয়াব আলী ও স্বপ্না বেগমের সন্তান এবং পেশায় রাজমিস্ত্রীর সহায়ক (হেলফার) ছিলেন।

​জানা যায়, আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১:০০ টার দিকে বিলাইছড়ি উপজেলা পরিষদ  কমপ্লেক্সে নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় আকিল আহামদ নিচে পড়ে গুরুতর আহত হন।

​তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রনি সরকার তার মৃত্যু ঘোষণা করেন। 

থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, পোস্টমর্টেম এর জন্য জেলায় পাঠনো হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, বিলাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির এবং জনপ্রতিনিধি মোঃ ওমর ফারুক (মনি)। তারা নিহত শ্রমিকের পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT