1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক। যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক । দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কয়রায় কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং কর্মশালা। কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন।

কয়রায় সুপেয় পানির আধার ট্যাংকি বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 জলবায়ু পরিবর্তন ও সুপেয় পানির সংকট মোকাবিলায় উপকূলীয় জনপদ খুলনার কয়রায়  বৃষ্টির পানি সংরক্ষণের জন্য  অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির আধার ট্যাংকি বিতরণ করা হয়েছে।

২০ অক্টোবর, সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে কয়রা ও মহারাজপুর ইউনিয়নের  ১০ টি অসহায় পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি প্রদান করা করা হয়।

এসময় অসহায় পরিবার গুলোর মাঝে পানির ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কোডেকের প্রাইভেট সেক্টর এনহাসমেন্ট অফিসার রাসেল আহমেদ, ফিল্ড অফিসার ফারুখ হোসেন, প্রমুখ।

প্রকল্পের উপকারভোগী বৃদ্ধা  রফিকুন্নেছা বলেন, ট্যাংকি পেয়ে আমার খুব উপকার  হয়েছে। আগে পানির জন্য অনেক কষ্ট হতো। দূর থেকে পানি এনে রান্না খাওয়ার কাজে ব্যবহার করতে হতো।  এখন অন্তত বৃষ্টির পানি সংরক্ষণ করে খেতে পারব।

প্রধান অতিথীর বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এই ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২০/১০/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT