1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় আগুনে ভস্মীভূত অসহায় শ্যামলকে  সহায়তা প্রদান করলেন বিএনপি নেতা হাসান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
খুলনার কয়রার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্যামল কয়ালের আগুনে সম্পূর্ণ ভস্মীভূত ২টি বসতঘর নির্মাণের জন্য ৫২ পিচ টিন (এ্যালবেশ্টার) দিয়ে সহায়তা প্রদান করলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান।

  গত ২৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে শ্যামল কয়ালের ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে অসহায় পরিবারকে কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান কয়া হয় এবং ঘর নির্মাণের জন্য টিন ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কথা বলেন বিএনপি নেতা এমএ হাসান।
পূর্ব প্রতিশ্রুত অনুযায়ী ২ অক্টােবর, বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসানের পক্ষ থেকে ঘর নির্মানের জন্য ৫২ পিচ টিন (এ্যালবেশ্টার) ও ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী প্রদান কয়া হয়।

পরিবার সুত্রে জানা গেছে, আগুনে পরিবারটির ২টি  বসতঘর পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে ঘরের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সব কিছুই আগুনে ভস্মীভূত হওয়ার ফলে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।

এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তায় নিয়ে পাশে দাড়ালেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান। উক্ত সহায়তা প্রদান করার সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, শেখ কওছার আলম, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, ফারুক হোসেন, যুবদল নেতা এহছানুর রহমান, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০২/১০/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT